সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাও শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২১সেপ্টেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মন্ডল, এফএম সুলতান আহম্মেদ, আরেফিন সোহাগ প্রমুখ।

বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুলকে গ্রেফতার করা হলেও তার সহযোগী ও অন্য আসামিরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। বক্তাগণ বলেন, একটি নির্মম শিশু হত্যাকাণ্ডের মতো নিকৃষ্টতম ঘটনায় পুলিশের গরিমশি পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা বিনষ্ট হচ্ছে।

উল্লেখ্য যে, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুনের পর লাশ গুম করে রাখা এবং শিশু মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর