শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

শেরপুরের নালিতাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমিতে হালচাষের অভিযোগ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক নালিশী জমিতে হালচাষ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামের জমিতে ওই চালচাষ করার অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

সুত্র জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক ও একই গ্রামের বাসিন্দা শাহিদ মিয়ার সাথে ১ একর ৫ শতাংশ জমি দিয়ে দীর্ঘদিন যাবত শেরপুর আদালতে মামলা চলছিল। মামলা চলমান থাকায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নালিশী জমিতে কেউ যাতে প্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান তাই উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত।

কিন্তু ওই স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিবাদী শাহিদ মিয়া শুক্রবার সকালে ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন।

জানতে চাইলে মামলার বিবাদী শাহিদ মিয়া বলেন, এই জমি আমার। খালেকের বাবার কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। তবে তিনি বলেন, এই জমির রেকর্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। আমি রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে ওই মামলা চলমান আছে। তবে আমার জমিতে হালচাষ ও ফসল ফলাতে কোন সমস্যা নেই।

এদিকে, বাদী আব্দুল খালেক বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। ওয়ারিশ সুত্রে এই জমির মালিক আমি। প্রতিপক্ষ শাহিদ মিয়া জাল দলিল করে জমি ক্রয় করার দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিল বর্ণিত জমিতে কেউ যাতে প্রবেশ করতে না পারে এই মর্মে গত ২২ সেপ্টেম্বর শেরপুরের সিনিয়র সহকারী জজ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু শাহিদ মিয়া আদালতের আদেশ অমান্য করে শুক্রবার জমিতে হালচাষ করেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নালিশী জমি নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে চলমান আছে। আদালত থেকেই এর সুরাহা হবে। তবে এখানে যদি কোন প্রকার ফৌজদারি অপরাধ সংগঠিত সে বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর