শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী

নাটোরের সিংড়ায় সরকারি খাস দিঘি দখল ও পরিবেশ দূষণ: স্থানীয়রা ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের রাতাল বাজার এলাকায় সরকারি খাস দিঘি দখল ও পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি প্রায় ৫২ বিঘা সরকারি খাস সম্পত্তির পুকুর (দিঘি) মামলাধীন থাকা সত্ত্বেও জবরদখল করে মাছ চাষ চালিয়ে আসছেন।

৪ অক্টোবর ( শনিবার) দিবাগত রাতে ওই দিঘিতে মুরগির লিটার ফেলা হয় এবং দিঘির পাড়ে স্তূপ করা হয়, যা এলাকায় তীব্র দুর্গন্ধ সৃষ্টি করেছে।

স্থানীয়রা লিটার অপসারণ ও দূষণ বন্ধের দাবি জানালে, কয়েকজন দখলদার রাগান্বিত হয়ে অশোভন আচরণ করেছেন। ধারণা করা হচ্ছে, প্রভাবশালী মহলের আশ্রয়ে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি দিঘিটি পুনরায় সরকারি নিয়ন্ত্রণে আনা হোক। তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মুরগির লিটার অপসারণ ও পরিবেশ দূষণ রোধ করা হোক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিঘি এলাকায় নজরদারি জোরদার করা দরকার।

এ বিষয়ে সিংড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি বলে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর