মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত

বরগুনায় বসতবাড়ির জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ!

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ

বরগুনা সদর উপজেলা ৩ নং ফুলঝুরি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গুদিঘাটা গ্রামে বসতবাড়ির জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ২ জনকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বাড়ির সামনে সীমানা আটকে বেড়া দেয় শহিদুল ইসলাম (৪৫)। নূরুন নাহার তাদের জমি দাবি করে বাঁধা দিতে গেলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁধা দিতে যাওয়া নূরুন নাহারকে শহিদুল ইসলাম ও তার স্ত্রী টানাহেঁচড়া করে বাড়ির সামনে ফেলে এলোপাতাড়ি মারধর করে। নূরুন নাহারের স্বামী গিয়াস উদ্দিন স্ত্রীকে উদ্ধার করতে দৌড়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে শহিদুল ইসলাম ও তার স্ত্রী মাহমুদা (৩৫)।

বিক্ষুব্ধ স্থানীয়রা বলেন, জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও তার স্ত্রীকে মারধর করেছে শহিদুল। শহিদুল ইসলাম সন্ত্রী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি তার নিজ গর্ভধারিণী মাকেও মারধর করেছে।

এদিকে অভিযুক্ত শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি। ক্ষুদে বার্তা দিলেও এ সংবাদ লেখা পর্যন্ত তার কোনো সারা মেলেনি।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,ফুলঝুরিতে জমির সীমানা নিয়ে একটি মারধরের ঘটনা সংঘটিত হয়,এ সংক্রান্তে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর