বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’ 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’ শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা

শেরপুর-২ আসনে বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন পরিবর্তনের দাবি নেতাকর্মীদের

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (৭নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা এ দাবি জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছিলেন— মো. দুলাল চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস খান, এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “মনোনয়ন বঞ্চিত এসব নেতারা বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন, কিন্তু ফাহিম চৌধুরী গত ১৭ বছর ধরে নেতাকর্মীদের খোঁজখবর রাখেননি। তাই এই আসনে প্রার্থী পরিবর্তন করা হলে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনটি বিএনপি সহজেই পুনরুদ্ধার করতে পারবে।”

উক্ত দিবসের আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর