শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে — আরমান হোসেন ডলার

রিপোর্টারের নাম / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে মাদকসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার।

৭ নভেম্বর (শুক্রবার) বগুড়া সদর উপজেলার ১৫নং ওয়ার্ডের পালশা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ছোট বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরমান হোসেন ডলার বলেন,“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুব সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রেখে সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,
“যেসব পরিশ্রমী তরুণ ভাইয়েরা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন, তারা এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন এবং মাদকসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ইতিবাচক ভূমিকা রাখছেন। এটি অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন।

শেষে আরমান হোসেন ডলার অংশগ্রহণকারী সকল দলের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন,“আশা করি টুর্নামেন্টটি সুন্দর ও প্রাণবন্তভাবে সম্পন্ন হবে এবং খেলোয়াড়রা খেলাধুলার মনোভাব বজায় রাখবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর