শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

রাউজানে অস্ত্রের ভাণ্ডার উন্মোচিত: বিদেশি পিস্তল-রিভলভারসহ দুই যুবক গ্রেপ্তার

সাংবাদিক এম দিদারুল আলম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের বিশেষ দল। গতকাল সোমবার (১০ নভেম্বর ) ভোরে আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। এসময় দুই যুবক মো. সাকিব (২১) ও মো. শাহেদ (২৭) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হয়েছে ৪২ রাউন্ড রাইফেলের গুলি, ১৯ রাউন্ড পিস্তলের গুলি, ১৬ রাউন্ড শটগানের কার্তুজ, সাতটি খালি ম্যাগাজিন, একটি রকেট ফ্লেয়ার, দুটি রামদা, ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা। এছাড়া ৯৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) মুহাম্মদ রাসেল বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো খুনের ঘটনায় ব্যবহৃত হয়েছিল। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর