সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী

ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

রিপোর্টারের নাম / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নীলফামারী জেলার ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আলমগীর হোসেন আনারস প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অদ্য ১৩ সেপ্টেম্বর, রোজ শনিবার ডোমারস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় নির্ধারিত সময় শেষে মোঃ আলমগীর হোসেন সর্বোচ্চ ভোট পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ ইউনিয়নের শিক্ষক ও কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, “ইউনিয়নের সদস্যদের আস্থা ও ভালোবাসায় আমি কৃতজ্ঞ। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের আর্থিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে কাজ করব। সদস্যদের কল্যাণে সঞ্চয় ও ঋণ কার্যক্রমকে গতিশীল করে ইউনিয়নকে একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর