সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা

নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

স্বপ্না আক্তার , নীলফামারী:

নীলফামারীতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

শুক্রবার বিকেলে (২০জুন) নীলফামারী বড় মাঠে বেলুন উড়িয়ে আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী খেলায় নীলফামারী পৌরসভা ফুটবল দল ডিমলা উপজেলা ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী সেনা ক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে। ২০জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৩০জুন। 

উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্ধিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর