বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

বিসিবিতে পদত্যাগের ‘মিছিল’, মধ্যরাতে পদত্যাগ করলেন মঞ্জুর আলম

অনলাইন ডেস্ক / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হঠাৎ করেই তৈরি হয়েছে অস্থিরতা। একদিনে চার পরিচালকের পদত্যাগে বোর্ডে যেন পদত্যাগের ‘মিছিল’ চলছে।

 

শনিবার (৪ এপ্রিল) প্রায় ৯ ঘণ্টার ম্যারাথন বোর্ড সভার দিনই শুরু হয় এই নাটকীয়তা।

সভা শেষ হওয়ার আগেই প্রথমে পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান।

এরপর সভা শেষে দায়িত্ব ছাড়েন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। মধ্যরাতে পদত্যাগের তালিকায় যোগ দেন মঞ্জুর আলম।

এই চারজনই বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ফাইয়াজুর রহমান ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান।

শানিয়ান তানিম দায়িত্বে ছিলেন ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির, মেহরাব আলম চৌধুরী ছিলেন সিকিউরিটি কমিটির প্রধান এবং মঞ্জুর আলম দেখভাল করছিলেন মেডিকেল বিভাগ।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই এ নিয়ে সাতজন পরিচালক সরে দাঁড়ালেন। এর আগে ২৪ জানুয়ারি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ২৩ মার্চ মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ হারানোর পর পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন।

আর গত বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বর্তমান বোর্ড দায়িত্ব নেয়। তবে সেই নির্বাচন শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। সরকারি হস্তক্ষেপ, অনিয়ম ও কারসাজির অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে নামে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন খুব শিগগিরই জমা দেওয়ার কথা রয়েছে।

এ অবস্থায় বোর্ডের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেটাঙ্গনে জোর গুঞ্জন, বর্তমান এই পরিচালনা পর্ষদ টিকবে তো?

যদিও বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু মনে করেন পদত্যাগী পরিচালকদের এমন সিদ্ধান্তে বোর্ডে কোনো প্রভাব পড়বে না, ‘আমাদের যে যার দায়িত্ব তা পালন করছি। ভবিষ্যতে যদি কিছু হয় এ নিয়ে আমরা চিন্তিত না। সবাই জানেন আমরা প্যাশন হিসেবে এসে সার্ভিস দিচ্ছি।’

বিসিবির আরেক পরিচালক রুবাবা দৌলা মনে করেন যাই ঘটুক না কেন, তারা নিজেদের কাজটা ঠিকভাবে করছেন, ‘আজ আমরা ৯ ঘণ্টা বোর্ড মিটিং করলাম। বেশ কিছু এজেন্ডা নিয়ে সামনে তাকিয়েছি আর কী কী করা যায়। আজ যেসব শুনলেন, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ার একেকজনকে নির্ধারণ করে তাদের নিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবাই দায়িত্বশীল। কাজের দিকেই লক্ষ্য রাখছি। যেটা হওয়ার সেটা হবে, আমরা যেন ঠিকমতো কাজ করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর