বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেরপুরের নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়!

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

শেরপুরের নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চিথলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ ক্যাম্পে মেডিসিন, চর্ম-যৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান সুমনের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর