সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

তাড়াশ টাইমস / ১৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আরাফাত আবির : বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি পল্টন ও একটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দুবাই ব্রিকস থেকে অবৈধ মাটি বহনকারী একটি পল্টন জব্দ করা হয়। এছাড়া পান্ডব নদী থেকে মাটিকাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়। অবৈধ মাটি কাটার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল জানান, মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে আটককৃত পাঁচজনের প্রত্যেককে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর