শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২নং ধানশাইল ইউনিয়নের বিলাসপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিলাসপুর হাফিজিয়া মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় বিলাসপুর ফুটবল ক্লাব ও রানীশিমুল ফুটবল ক্লাব।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, শেরপুর জেলা বিএনপির নেতৃত্বাধীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর জেলা আহ্বায়ক, উপজেলা বিএনপির সদস্য প্রকৌশলী কাউছার আহমেদ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কাউছার আহমেদ সুমন বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, জুয়া ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণ সমাজকে মাদক, জুয়া ও ইভটিজিং থেকে বিরত থেকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের ইতিবাচক কাজে এগিয়ে আসতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা সম্ভব। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

ফুটবল খেলাকে ঘিরে বিলাসপুর হাফিজিয়া মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তরুণ-যুবকদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শকরা মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য; গোলাপ হোসেন, যুগ্ম আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা বিএনপি; আব্দুল হান্নান, সম্মানিত সদস্য, ঝিনাইগাতী উপজেলা বিএনপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন এইচ. এম. এরশাদ (বি.এ), সভাপতি, ২নং ধানশাইল ইউনিয়ন ছাত্রদল।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ধানশাইল ইউনিয়নে যুবসমাজকে সম্পৃক্ত করে আরও বড় পরিসরে ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর