রবিবার, ১০ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

সিরাজগঞ্জে চোরচক্রের ৮ সদস্য আটক

রিপোর্টারের নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয়ের সময় চোরাই মালামালসহ চোরচক্রের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব। এসময় ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে সলঙ্গা থানার ধোপাকান্দি হাটিকুমরুল টু ঢাকাগামী মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়।

আটককৃত আসামীরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), রায়গঞ্জের বাশুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২১),সলঙ্গার ধোপাকান্দি গ্রামের মুকুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (২১), ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল থানার ইটাখোলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ইমরান হোসেন (৩৫), দিনাজপুর ফুলবাড়ি থানার রাজারামপুর গ্রামের হাইকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৪), পঞ্চগড় সদর থানার ভুজারীপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০),পশ্চিম মলানী গ্রামের হাফেজ আলীর ছেলে জসিম উদ্দিন (২৪)।

সোমবার দুপুরে র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীন পণ্য (রড, ধান, চাল) দেশের বিভিন্ন স্থান হতে ট্রাকে লোড করে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার মহাসড়কের স্থায়ী/অস্থায়ী টিনশেড ও পাকা বিল্ডিংয়ের দোকান ঘরে কালো কাপড় দিয়ে ঢেকে সেখানে ট্রাক প্রবেশ করে সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, ধান, চাল) চোরাইভাবে ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের ৮ সদস্যকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর