মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখবে পুলিশ- ডিআইজি

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪


পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ঈদে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ঘরে ফেরা ২২ জেলার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পুলিশ পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে ৭শ পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া যানজট নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানাবিদ পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে কড়াকড়ি এবং মহাসড়কে যাতায়াতকারী নিরাপত্তায়ও বিশেষ পদক্ষেপ নেয়া হবে। তিনি বেলা ১১ টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শন কালে সড়ক বিভাগের ডাকবাংলোয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে একথা বলেন।


ডিআইজি আনিসুর রহমান আরো বলেন, ঈদের এই সময়ে যাত্রীরা যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই কারিদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পুরো বিভাগ জুড়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি সিরাজগঞ্জের ৮৮ কিলোমিটার মহাসড়কের পথ বিগত সময়ের চেয়ে যাত্রীদের আগামী ঈদ যাত্রা হবে স্বস্তি এবং আনন্দদায়ক। এ লক্ষ্যে জেলা ও বিভাগীয় পুলিশ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর