বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন জামায়াত নেতা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩১৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। সোমবার (৮ এপ্রিল) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ ঘোষণা দেন।

আরিফুল ইসলাম সোহেল বলেন, আমি বিগত বছরে বেলকুচির আপামর জনতার বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেলাম। আমি আমার দায়িত্ব পালনকালে অর্পিত দায়িত পালন করেছি। যার কারণে আমি তার স্বীকৃতি হিসাবে শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। বেলকুচিবাসী আমাকে মনে প্রাণে ভালোবাসে। তাদের ভালোবাসা ও সেবা করার জন্য আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করবো। আমার বিশ্বাস তারা আমাকে তাদের ভালোবাসা ও ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি আরও বলেন, যারা এবার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাশনে এসেছে তারা আমার নামে নানা ধরনের কৎসা রটিয়ে বেড়াচ্ছেন। তাদের এমন কর্মকান্ডের আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মিথ্যা ও পরে গীবত থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি ।এসময় তিনি আগামীতে চেয়ারম্যান হলে স্থানীয় সকলদের নিয়ে এই উপজেলাকে একটি আদর্শ ও উন্নশীল উপজেলায় পরিনত করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামে উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল রাজ্জাক, উপজেলা জামায়াতের যুগ্ন  সাধারন সম্পাদক মাহবুবুর রশীদ শামীম, উপজেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক মো: আরিয়ান ইসমাইল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর