বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজীর সফলতা কামনায় দোয়া

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাজিপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী কে সফল করার লক্ষ্যে তার সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল কাজিপুর উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণ ভালোবাসা ও সর্মথনে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

কাজিপুর উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে ভারচুয়ালী বক্তব্য ও দোয়ায় অংশ নেয় সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেফাজ উদ্দিন।


দোয়া মাহফিলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কাজিপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে সমর্থন জানিয়ে এবং তার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল সরকার,ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন,আঃলীগের উপদেষ্টা সদস্য আব্দুল মান্নান তালুকদার, জেলা পরিষদের সদস্য মোসলেম উদ্দিন তালুকদার,পৌর আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিএম তালুকদার , উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্র লীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। বক্তারা এ সময় আঃলীগ সরকারের আমলে কাজিপুরের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা বাসির সার্বিক কল্যাণের জন্য আবারো আঃলীগ সমর্থিত সাধারণ মানুষের মনোনীত খলিলুর রহমান সিরাজী কে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় দোয়া মাহফিল অংশ নেয় মুক্তিযোদ্ধাগন,জনপ্রতিনিধি, উপজেলা আঃলীগের সকল সদস্য বৃন্দ, উপজেলা মহিলা আঃলীগের সদস্য বৃন্দ, পৌর আঃলীগ,ইউনিয়ন আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী,বিভিন্ন পেশাজীবি মানুষ, উপজেলার সকল স্তরের সাধারণ মানুষ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সভাপতি পৌর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মোতালেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর