রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সিংড়ায় তাপদাহে শ্রমিকদের পাশে পরিবেশ কর্মীরা খাদ্যসামগ্রী ও পানীয়-জল বিতরণ অব্যাহত

নাটোর প্রতিনিধি: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহে যেখানে সাধারণ মানুষের যখন ঘরে বসবাস কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখা দিয়েছে পানীয়-জলের সংকট। মানুষ এবং প্রাণীকূলের জীবন-যাপন হাঁস ফাঁস অবস্থা। প্রখর তাপদাহে জর্জরিত হয়ে ধান কাটছেন দেশী-বিদেশী শ্রমিকরা। কোথায় যেন একটু  বিশ্রামের ছাউনি নেই। অনেকেই অসুস্থ্য হয়ে পড়ছেন। এমতাবস্থায় খাদ্যসামগ্রী, ঔষধ ও পানীয়-জল নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এক সপ্তাহ জুড়ে সিংড়ার চলনবিলের বিভিন্ন মাঠে গিয়ে ধান কাটা  শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন লাচ্ছি, বোতলজাত পানি, খাবার স্যালাইন, বিস্কুট ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী। ইতিমধ্যে সাত শতাধিক
শ্রমিকের মাঝে এই কর্মসূচি পালন করেছেন। তাদের আহবানে সাড়া দিয়ে স্যালাইন- পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন সামাজিক সংগঠন।।

মঙ্গলবার বিলতাজপুর, সাতপুকুরিয়া ও মাগুড়া মাঠের তিন শতাধিক শ্রমিকদের হাতে এই পানীয়-জল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী জাকারিয়া মিঠু, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, আবু বকর সিদ্দিক, রিপন হোসেন,  ইকবাল হোসেন প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মূলত তারা চলনবিলের পাখি, বন্যপ্রাণী, উন্মুক্ত জলাশয় ও  জীববৈচিত্র্য রক্ষায় কাজ করেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন। তাদের বেশ সাফল্যও রয়েছে। এবার বৈশাখের তাপদাহে জর্জরিত কৃষি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। নিজেরাই টাকা তুলে সাধ্যমত খাদ্যসামগ্রী ও পানীয়-জল শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন। ধান কেটে দিতে উৎসাহিত করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বিলে পাখি বাঁচাতে কাজ করেন। এবার তারা কৃষি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি একটি মহৎ  উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর