রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন ও প্রাইভেটকার চালকসহ ৫ জন নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের হরিতলা বাদশা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা গেছে। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকার যোগে সিলেট যান।

ফেরার পথে গত রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর