বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জ কামারখন্দে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে মনোনয়ন দিলেন ১৬ জন

নিজস্ব প্রতিনিধি: / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪

৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (০৯ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান, সদস্য লাবলু সরকার, শিল্পপতি ইউসুফ আলী, রেজাউল করিম রয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ভুইঁয়া, শরিফুল ইসলাম, আল আমিন বিশ্বাস।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, তাহমিনা ওয়াজেদ মেরীনা, উম্মে নুর পিয়ারা, শেফালী খাতুন।

উপজেলা নির্বাহী অফিসার কামারখন্দ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন সুলতানা মনোনয়নপত্র জমার বিষয় নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর