বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম) জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত, ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

সিরাজগঞ্জের জানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪

সিরাজগঞ্জ পৌরসভার জানপুর পশ্চিমপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ০৬ জুন ২০২৪ইং তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার জানপুর পশ্চিমপাড়ায় মৃত হেকমত আলী পুত্র এর মো: রাজু আহম্মেদ (৩৫) এর সাথে মো: দুলাল সেখ এর পুত্র মো: তুহিন এর সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুলাল সেখ এর পুত্র মো: তুহিন (২৮), মো: তারেক (৩১), মো: তামিম (২২), মো: হাফিজুল এর পুত্র মো: জিহাদ, মৃত ধুল্লাহ সেখ এর পুত্র মো: হাফিজুল (৪৫), মো: তারেক এর স্ত্রী ফাহিতা বেগম (২৪), তুহিন এর স্ত্রী মোছা: সাগরিকা সহ অজ্ঞাত ভাড়াটিয়া মাস্তান বাহিনী রাজু আহম্মেদ এর বসতবাড়িতে হামালা চালায়। হামলায় মৃত হেকমত আলী পুত্র মো: খোকন (৫৮), রাজু আহম্মেদ এর স্ত্রী জাহেদা খাতুন (২৫), রাজু আহম্মেদ (৩৫) ও হেকমত আলী মেয়ে ইসমত আরা গুরুতর আহত হয়। হামলায় রাজু আহম্মেদ এর স্ত্রী জাহেদা খাতুন (২৫)কে শ্লীলতাহানি ও গলায় থাকায় ২ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উদ্ধার করতে প্রতিবেশি মৃত বক্কার এর মেয়ে প্রতিবন্ধী সুমি, মো: শাহাদত, আসলাম, ইসমত আরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে। মারপিট করার পর ঘরবাড়িতে ভাংচুর চালায়। ভাংচুরের সময় ঘরে ভিতরে প্রবেশ করে ওয়েরড্রপ থেকে স্বর্ণের চেইন লুটপাট করে নিয়ে যায়। মারপিট ও ভাংচুরের পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে মৃত হেকমত আলী পুত্র মো: রাজু আহম্মেদ সিরাজগঞ্জ সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর