শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রলীগের স্বেচ্ছাসেবা

নিজস্ব প্রতিবেদক / ২৯৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট সামগ্রী ও বোতলজাত বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বাংলাদেশ ছাত্রলীগের দৌলতপুর অনার্স কলেজ শাখা।

দৌলতপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি, বুলবুল আহমেদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় ছাত্র নেতারা এই স্বেচ্ছাসেবামূলক ও পরীক্ষার্থীদের জন্য উৎসাহ ব্যঞ্জক কাজ করেন।

রোববার পরীক্ষা শুরুর আগে দৌলতপুর অনার্স কলেজ কেন্দ্রের প্রবেশমুখে এই কর্মসূচি করেন ছাত্র নেতারা। এসময় দৌলতপুর অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিয়ন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ সহ উপজেলার বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর