সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪



র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন লে. কর্নেল মুনীম ফেরদৌস। বর্তমানে তিনি র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন। তিনি র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন।

বাহিনীর একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফত ইসলামকে বদলি করে র‌্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে। তার জায়গায় দায়িত্বে আসছেন মুনীম ফেরদৌস। এই সেনা কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে ব্যাটালিয়নটির দায়িত্ব পান।

মুনীমের বাড়ী পিরোজপুর জেলায়। অল্পদিন র‌্যাব-৫ এর দায়িত্ব পাওয়া মুনীমের বেশকিছু অভিযান বেশ প্রশংসিত হয়েছে। এর মধ্যে অন্যতম ২০ কোটি টাকা হাতিয়ে দুবাই পালানোর চেষ্টাকালে এনজিও পরিচালককে গ্রেফতার,শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতার ,১০ আগ্নেয়াস্ত্রসহ শ্বশুরবাড়িতে জামাই গ্রেফতার,নারীদের বাড়িতে নিয়ে ধর্ষণ করতেন স্বামী আলমগীর রয়েল, ভিডিও করতেন স্ত্রী হেলেনা খাতুন।

এই ঘটনায় এই দম্পতিকে গ্রেফতার করা হয়। এছাড়া নওগাঁর মান্দায় কাভার্ড ভ্যানের ভেতর কৌশলে আনা বিপুল মাদক উদ্ধার, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজুকে ডাকাতির প্রস্তুতিকালে ১১ সদস্য হাতে-নামে গ্রেফতার,গোদাগাড়ীতে মাটি খুঁড়ে পুঁতে রাখা তিন কেজি হেরোইন উদ্ধার হয়। এসব অভিযানের নেতৃত্ব দেন মুনীম ফেরদৌস।

এদিকে আড়াই মাসেরও কম সময় র‌্যাব মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়া কমান্ডার আরাফাত ইসলাম বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক হয়েছেন। তিনি চলতি সপ্তাহে দায়িত্ব বুঝে নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর