বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

কুষ্টিয়ায় নদীর ঘাটে সন্ত্রাসীদের গুলি!

নিজস্ব প্রতিবেদক / ২৯৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় রবিবার বিকালে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এতে দর্শনার্থীদের প্রিয় এই ঘাট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের পদ্মা তীরবর্তী আবেদের ঘাটে মুক্তার মাঝির সাথে নৌকায় ওঠার ভাড়া নিয়ে দরদামের এক পর্যায়ে বাকবিতন্ডা হয় কয়েকজনের, এসময় মারমুখী হয়ে ওঠে নৌকায় উঠতে চাওয়া ওই মানুষেরা। নৌকাটি খেয়া ঘাটের নিয়মিত নৌকা ছিলো না, এটি সাধারণত বাইরে থেকে আসা দর্শনার্থীদের নদী ঘোরানোর নৌকা। কিছুক্ষণের মধ্যে ওই যাত্রীদের ডাকে ঘাটে আসে একই ইউনিয়নের শাদীপুর এলাকার হানিফের ছেলে সজল,ময়েন সহ হানিফের সন্ত্রাসী বাহিনীর বেশ কয়েকজন। এসেই সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তারা, আতঙ্ক বাড়াতে দু’রাউন্ড গুলিও করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে ঘাটে আধিপত্য বিস্তার করতেই, আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি নিশ্চিত করতেই সাজানো নাটকের বিনিময়ে গুলি করেছে শাদীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

প্রসঙ্গত, জনগুরুত্বপূর্ণ এই ঘাটটি স্থানীয়দের পারাপারে সম্প্রতি টোল ফ্রী করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। মাঝিদের জীবিকা নির্বাহ, নৌকা মালিকের ব্যবসা আর যাত্রীদের পারাপারে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয় ভাবে দেখভালেরও ব্যবস্থা করা হয়েছে, এরই মধ্যে ঘটে গেলো এই সন্ত্রাসী কার্যক্রম।

নদী তীরবর্তী এলাকার সুপরিচিত আওয়ামী লীগ নেতা সোহেল রানা ওরফে ওরুশ কবিরাজ বলেন, মাননীয় সংসদ সদস্যের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্থ করতে, এবং ঘাটে চাঁদাবাজি করার জন্য সন্ত্রাসীরা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি পর্যন্ত করেছে। তাদের দ্রুত আইনের আওতায় নেয়া দরকার।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম করে থাকে কোনো ছাড় হবে না। শব্দ হওয়ার কথা আমরাও শুনেছি স্থানীয়দের কাছে।

উল্লেখ্য, সিলভার রঙের চকচকে একটি ছোট সাইজের পিস্তল দিয়ে গুলি করতে দেখেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের অনেকেই। এসময় ওই এলাকায় প্রাণ ভয়ে ছুটোছুটি করতে থাকে মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর