সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

আগামীকাল সারা দেশে সংখ্যালঘুদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক

অনলাইন ডেস্ক / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

রাজধানীসহ সারা দেশে আগামীকাল রোববার (১১ আগস্ট) সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে তিন সংখ্যালঘু সংগঠন।

শনিবার (১০ আগস্ট) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কথা জানান।

সংখ্যালঘু তিন সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলো।

অনতিবিলম্বে সারা দেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ ও হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন তিনটি সংখ্যালঘু সংগঠন।

সংখ্যালঘু সংগঠনের দাবির মধ্যে আরও রয়েছে, হামলাকারীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে, হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের দখল করা জায়গাজমি ফিরিয়ে দিতে হবে এবং সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল তিনটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করা হবে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর