সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

কাজিপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে সেনাবাহিনীর মতবিনিময়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে করনীয় বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ। ১০ আগস্ট শনিবার বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।

সভায় বক্তব্য রাখেন, ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন খান। তিনি বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা সবার সহযোগিতা নিয়ে কাজিপুরকে একটি মডেল উপজেলায় পরিণত করতে চাই। আপনারা পুলিশের প্রতি আস্থা রেখে বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের কাছে যান। সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। রাষ্ট্রীয় সম্পদসহ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা, ভাংচুর করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সহসভাপতি সহকারি অধ্যাপক ওয়াহেদুজ্জামান মিনু, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার তরফদার,কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজিপুর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত শরিফ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আফজাল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা, কাজিপুর প্রেসক্লাবের কার্যকরি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পরিচিয় পর্ব শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শিক্ষার্থী রুবেল হাসান, ইয়াছিন আরাফাত বিজয় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের শিক্ষার্থী সজিবুর রহমান, আরমান হোসেন, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টি এম কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, কাজিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমসহ অনেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর