বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

করণ জোহরের নতুন সিরিজে তামান্না

অনলাইন ডেস্ক: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বিনোদন জগতে ইতোমধ্যে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। দর্শককে উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমা।

এবার করণের পরিচালনায় কাজ করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। করণের পরিচালনায় ওটিটি প্লাটফর্মে আসছে রোমান্টিক থ্রিলার ঘরানার সিরিজ। নাম ‘ডেয়ারিং পার্টনারস’।
এখানেই দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। শুধু তামান্নাই নন এই ছবিতে থাকছেন আরও এক অভিনেত্রী। ডায়না পেন্টিকে দেখা যাবে তার সঙ্গে। এছাড়াও রয়েছেন দু’জন মুখ্য পুরুষ চরিত্র।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অঙ্কিত গুপ্ত এবং শোয়েব ইব্রাহিমকে দেখা যাবে এই দুই চরিত্রে। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করেননি সিরিজ নির্মাতা।

এই সিরিজের গল্প এগোবে দুই বান্ধবীকে কেন্দ্র করে। তামান্না এবং ডায়নাকে দেখা যাবে মহিলা ব্যবসায়ীর চরিত্রে। তারা একে অপরের সঙ্গে জুটি বেঁধে মাদকজাত দ্রব্যের ব্যবসা করেন। তাদের ব্যবসার মধ্যে হঠাৎ এসে পড়েন দুই নায়ক। ঘুরে যায় গল্পের চেনা ছক। বদল আসে তাদের জীবনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর