রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

এনায়েতপুরে জমি দখলে নিতে কৃষককে মারধর ও প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪



সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্থলনওহাটা চরে কালাচাঁন নামের এক কৃষকের জমি দখলে নিতে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সোমবার দুপুরের দিকে এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী। এনায়েতপুর থানায় জিডি নং ১৫।

অভিযোগে জানান, যমুনার চরাঞ্চলে অবস্থিত স্থল ইউনিয়নের নওহাটা চরের মৃত কাশেম ফকিরের ছেলে কৃষক কালাচাঁন (৪৫) প্রায় দুই সপ্তাহ আগে স্থলনওহাটা চরের তাদের নিজস্ব ১২৮ শতাংশ জমিতে আউশ ধানের চারা লাগিয়েছে। চারা ধান গুলো বেশ সতেজ হয়েছে। তবে হঠাৎ করে ১৮ আগষ্ট এলাকার ছানোয়ার হোসেন, আলাউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী জবরদখল করে জমি নেয়ার জন্য ধানের চারা নষ্ট করে। এতে বাঁধা দিতে গেলে জামির মালিক কৃষক কালাচাঁনকে এলোপাতারি মারধর করে। পরবর্তীতে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় উক্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে ভুক্তভোগী কালাচান জানান, অবৈধ ভাবে জমি দখলে নিতে সন্ত্রাসী বাহিনী আমাকে সহ পরিবারের নারী সদস্যদের মারধর করেছে। এছাড়া আলাউদ্দিনের ছেলে পুলিশের এসআই আলআমিন আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এখন প্রাণ ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এঘটনায় প্রতিকার চেয়ে এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছে।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, মারধরের বিষয়ে একটি সাধারন ডায়েরি গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর