রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান (স্বপন) এর ক্ষমতার অপব্যবহার,শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীর নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ, দুর্নীতি, নিয়োগ বানিজ্য, আত্মীয়করণ ও নারী কেলেঙ্কারীর কারণে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ও পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। পরে তারা কলেজের ক্যাম্পাস চত্বরে সামনে বিক্ষোভ সমাবেশ করেন। তবে ওই সময় অধ্যক্ষ ক্যাম্পাসে ছিলেন না। এক পর্যায়ে ক্যাম্পাসে অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুনজুল মোর্শেদ, সহকারি অধ্যক্ষ সাদেক মোহাম্মদ আজিজ, নজরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রুবেল মিয়া,আসাদুজ্জামান শোভন প্রমুখ।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও ডিগ্রি কলেজের অধ্যক্ষের ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর