শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন দুর্গাপূজা পরিদর্শনে কৃষিবিদ আনোয়ার পারভেজ, আস্থা ফিডের ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনার হাতছানি

৫০০ টন ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে শায়খ আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

চলমান বন্যা পরিস্থিতিতে দেশের ৮ জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি হিসাবমতে দুইজন মারা গেছেন। বহু মানুষ ঘরহারা হয়েছেন। পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে। বানের জলে আটকা পড়ে বাঁচার আকুতি জানাচ্ছেন ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের কয়েক লাখ মানুষ।

বন্যাকবলিতদের চরম দুঃসময়ে তাদের উদ্ধার ও সহায়তায় পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার ও জনপ্রিয় বক্তা শায়খ অহমাদুল্লাহ। তিনি ৫০০ টন ত্রাণ প্রস্তুতির কাজ করছেন বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান।


শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, গতকাল তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্রাক ফেনীর উদ্দেশে চলে গেছে। আজ ও কাল সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই। এজন্য প্রথম ধাপে আমরা ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি করে দিচ্ছি।

তিনি আরও লেখেন, এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনীসহ অনেকে ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় ধাপে আমরা আরও ৩৫ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণসামগ্রীর ব্যবস্থা করছি।



‘যার জন্য ৫০০ টন মালামাল কেনার কাজ এরই মধ্যে সম্পন্ন করেছি। এর মধ্যে আছে ২০০ টন চাল, ২০ হাজার বোতল তেল (২ লিটারের) ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল (৫ লিটারের) এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই। এসব মালামাল ঢাকায় প্যাকেজিং হবে কাল সকাল থেকে ইনশাআল্লাহ।’

শায়খ আহমাদুল্লাহ’র এ উদ্যোগে কেউ অংশ নিতে চাইলে সেই সুযোগও রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘যারা শরীক হতে চান, পোস্টের মন্তব্যে দেওয়া তথ্য অনুসরণ করুন। প্যাকেজিংয়ের কাজে যারা স্বেচ্ছাসেবা দিতে চান, কাল সকাল ৭টা ও বিকেল ৩টায় (যার যার সুবিধা অনুযায়ী দুই শিফটে) মাদরাসাতুস সুন্নাহর মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর