রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি বাকেরগঞ্জে মোস্তফা বাহিনীর আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ

কাজিপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুসলিম পাড়াগ্রামে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীগন অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরন করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সকল ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে আহবান জানান।
সভায় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন বলে ঘোষনা দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জেলা বিএনপি’র উপদেষ্টা রাশেদ কবির চান্দু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল হাসান রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর