সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সাবেক এমপি মুন্না-হেনরী ও সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে তিন হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪


বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জে নিহত যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সচিবসহ জ্ঞাত-অজ্ঞাত প্রায় ৯শ জনকে আসামী করে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিহতদের স্বজনেরা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলাগুলো দায়ের করেন। প্রতিটি মামলায় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও সবগুলো মামলায় আসামী করা হয়েছে সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে। তিন মামলায় মোট ৪৬৩ জনের নাম উল্লেখসহ আরও ৪৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলায় অন্যান্যদের মধ্যে আসামীরা হলো-জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কে.এম. হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি রয়েছেন।

সদর থানার ওসি মো. হুমায়ুন কবির কবির জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে তিনজনকে গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান খান রঞ্জুর স্ত্রী পৌর এলাকার মাছুমপুর মহল্লার মৌসুমী খাতুন বাদী হয়ে ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০০/১৫০ বিরুদ্ধে মামলা দায়ের করেন। গয়লা মহল্লারর নিহত সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০০/১৫০ বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। একই মহল্লার যুবদলকর্মী নিহত আব্দুল লতিফের বোন মোছা. সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০/১৫০ বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতিমধ্যে মামলার তদন্ত ও আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর