সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

আনসার-ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয়

নিজস্ব প্রতিবেদক / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সচিবালয় অভিমুখে মার্চ করলে আনসারদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এর আগে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা।

লাঠিসোঁটা হাতে হাজারো শিক্ষার্থীকে দৌড়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায়। ছাত্ররা শিক্ষা ভবনের সামনে ও আনসাররা খাদ্য ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষণে ক্ষণে সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বেলা ১২টা থেকে সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর