মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ অ্যাডিশনাল আইজির

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪



দেশ তিন গুরুত্বপূর্ণ রিজিওনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা তিনজন পুলিশ সুপারকে (এসপি) বিদায় সংবর্ধনা প্রদান করেছেন হাইওয়ে পুলিশ৷ তারা পুলিশ সুপার হিসেবে তিন জেলার দায়িত্ব পেয়েছেন।

তিন পুলিশ সুপার হলেন, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং খুলনা রিজিয়নের পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।

বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে হাইওয়ে পুলিশের পক্ষ হতে শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয় । বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি মো: শাহাবুদ্দিন খান ও হাইওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (প্রশাসন),সহকারী পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাডিশনাল আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে উদ্ভূত সংকট মোকাবেলায় পেশাদারিত্বের সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় বিদায়ী কর্মকর্তাদের হাইওয়ে পুলিশের পক্ষ হতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

কে কোন জেলার দায়িত্ব পেয়েছেন
মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন হতে পুলিশ সুপার ফেনী জেলা। মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়ন থেকে পুলিশ সুপার,কক্সবাজার জেলা এবং মো. ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন থেকে পুলিশ সুপার, বরগুনা জেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর