সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পলাতক থাকায় জনভোগান্তি : অপসারন দাবী

নিজস্ব প্রতিবেদক: / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪


সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে। জনসাধারন চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় চেয়ারম্যান অপসারন পুর্বক জনভোগান্তি লাঘবে প্যানেল চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পনের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে ইউনিয়নের পরিষদের সদস্যসহ স্থানীয় জনগন লিখিত দাবী জানিয়েছেন।

লিখিত দাবীতে ইউপি সদস্যসহ জনগন উল্লেখ করেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্বগ্রহন করেছেন। এরপর থেকে ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রায়ই অনুপস্থিত থাকছেন এবং মাত্র স্বল্প সময়ের জন্য গোপনে পরিষদে এসে শুধু উপস্থিত স্বাক্ষর দিয়ে চলে যান। গত ১ তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত তিনি সম্পূর্ণ অনুপস্থিত রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগন তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় জনগনের সেবা নিশ্চিত ও অন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকান্ড চলমান রাখতে ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সীকে অপসারন এবং একজনকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অর্পনের মাধ্যমে জনভোগান্তি লাঘবসহ জনসেবা নিশ্চিত করার দাবী জানান।

ইউনিয়ন পরিষদের বাসিন্দা লুৎফর রহমান, নুরুল হুদা, রফিকুল ইসলাম বাবু, ইসহাক আলী লোকমানসহ অনেকে জানান, চেয়ারম্যান ইউনিয়ন আসেন না। তিনি গ্রেফতার আতঙ্কে পলাতক রয়েছে। এতে সাধারন জনগন বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী পরিষদে অনুপস্থিত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই জনসেবা নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর