মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার হচ্ছে : উই প্রতিষ্ঠাতা নিশা

নিজস্ব প্রতিবেদক / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪


আমার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তা ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ জনাচ্ছি। অভিযোগের প্রতিটি উত্তর আমার কাছে আছে। আইসিটি মন্ত্রণালয় থেকে আমি উইয়ের নামে কোন অনুদান নিয়েছি কিনা তা মন্ত্রণালয়ে গেলেই জানা যাবে এবং প্রমাণ পাওয়া যাবে। এভাবেই নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে কথাগুলো বলছিলেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা।

সাম্প্রতি নিশা’র বিরুদ্ধে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য অনুদানের নামে সরকারের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বাস্তবায়নাধীন ‘আইডিয়া’ প্রকল্প থেকে অর্থ লোপাট করা হয়। আর এর সাথে জড়িত রয়েছেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা।”

এ বিষয়ে জানতে চাইলে নাসিমা আক্তার নিশা বলেন, “আমার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তা ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগের প্রতিটি উত্তর আমার কাছে রয়েছে। আমি চাই যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা আমার সাথে বসুন,আলোচনা করুন। আমি আপনাদের কথা শুনতে চাই। আমার নামে সঠিক অভিযোগ থাকলে তা মাথা পেতে নিবো।

তিনি আরো বলেন, আইসিটি মন্ত্রণালয় থেকে আমি উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) নামে কোন অনুদান নিয়েছি কিনা তা মন্ত্রণালয়ে গেলেই জানা যাবে এবং প্রমাণ পাওয়া যাবে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একটি স্বার্থলোভী মহল আমার এবং উই’র সম্মান ক্ষুণ্য করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা কোন তথ্য বা মন্তব্য প্রকাশ করার আগে আমার সাথে যোগাযোগ করুন।”

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্টে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর উপহারের নামে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করে আইডিয়া প্রকল্প। তখন থেকেই নারী উদ্যোক্তাদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব, ওয়েব, আনন্দ আলো’র মতো সংগঠনকেও এতে যুক্ত করা হয়। তবে সবসময়ই শুধু উই এর সিংহভাগ সদস্যদের এই অনুদান দেওয়া হতো। অনুদান পাওয়া সংগঠনের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ছিল ই-ক্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর