রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

সারিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে নারীর মৃত্যু

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪



বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ওয়াহেদা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহেদা ৫ সন্তানের জননী। কিছুদিন আগে এক ছেলে কঠিন রোগে মারা যায়। নিহত ওয়াহেদা (৫৫) ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী।

জানা গেছে, বিকেলে বাড়ির পার্শ্বে থেকে ছাগল আনতে গিয়েছিলেন। এ সময়ে হঠাৎ ঝড় শুরু হয়।ঝড়ে ভেঙে পড়া ইউক্যালিপটাস গাছের ডাল মাথায় পড়ে ওয়াহেদা আহত হলে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর