বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে নারীর মৃত্যু

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪



বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ওয়াহেদা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহেদা ৫ সন্তানের জননী। কিছুদিন আগে এক ছেলে কঠিন রোগে মারা যায়। নিহত ওয়াহেদা (৫৫) ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী।

জানা গেছে, বিকেলে বাড়ির পার্শ্বে থেকে ছাগল আনতে গিয়েছিলেন। এ সময়ে হঠাৎ ঝড় শুরু হয়।ঝড়ে ভেঙে পড়া ইউক্যালিপটাস গাছের ডাল মাথায় পড়ে ওয়াহেদা আহত হলে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর