সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক: / ২১১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

রবিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নিচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলেও সংস্থাটি জানিয়েছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর