রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়টির সামনের সড়কে প্রায় ৩ ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে।

মানববন্ধনের ব্যানারে দফা এক দাবি এক প্রধান শিক্ষকের পদত্যাগ। তদন্ত হলো না কেন জবাব চাই জবাব দিন। আমাদের দাবি মানতে হবে,আমাদের স্কুলে দুর্নীতি চলবে না চলবে না।প্রধান শিক্ষকের দালালেরা হুশিয়ার সাবধান।আমাদের দাবি মানতে হবে মানতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। পদত্যাগ না করলে আমরা লাগাতার কর্মসূচী পালন করবো। আমাদের এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।
বিদ্যালয়টিতে অনুপস্থিত প্রধান শিক্ষক এনামুল বারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুল রহমান বলেন, বিষয়টি জেনেছি। প্রধান শিক্ষকের তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা তদন্ত চলমান। তিনি দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর