বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

পুঠিয়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

মাহফুজুর রহমান, রাজশাহী ব্যুরোঃ / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪



রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়া ভাল্লুকগাছী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ(৫০), পালোপাড়া এলাকার জামাল উদ্দিন মাস্টার (৪৮) বিলমাড়িয়া এলাকার রবিউল ইসলাম (৩৫) উদনপুর এলাকার আব্দুল মজিদ (৩২) ও কৃষ্ণপুর এলাকার হাসান শাহরিয়ার (৩০)। 


পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। 


এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, এই পাঁচজনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। ২ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে এদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর