রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

কাজিপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সাথে থানা এলাকার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি / সাধারণ সম্পাদকদের সাথে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (৩ অক্টোবর) বিকেলে কাজিপুর থানা চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ নুরে আলম।

এ সময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ান্ট অফিসার শরিফুল ইসলাম । তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর টহল চলছে। এই টহল আরও জোরদার করা হবে। কেউ যেন গুজব ছড়াতে না পারে, ভুয়া তথ্য দিয়ে যেন কেউ কাউকে বিভ্রান্ত করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
থানা অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে’। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেই স্বার্থে পুলিশ, সেনাবাহিনী ও আনছার মাঠে থাকবে।আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অ-প্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে’।

পূজামণ্ডপগুলোতে কড়া নজরদারি ও বিদ্যুতের যেন ঘাটতি না হয় সে দিকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান তিনি। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসসহ ধর্মীয় ও রাজনৈতিক সমাজ সেবক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। আরও বক্তব্য রাখেন
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুজা পরিচালনা কমিটির আহবায়ক পরিমল কুমার তরফদার,সদস্য সচিব মিলন কুমার বর্মন,যুগ্ন আহবায়ক বাসন কুমার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার২০টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুলিশ কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর