বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

নাটোরে রাজিব হত্যাসহ চার মামলায় বিএনপি নেতা দুলু বেকসুর খালাস

নাটোর প্রতিনিধি: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪



নাটোর শহরের রাজিব হত্যা মামলাসহ চার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ কামরুন্নাহার বেগম আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাসের এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫সালের ২৯ আগস্ট নাটোর শহরের স্টেশন বাজারে নাটোর পৌর যুবলীগের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আসার সময় তেবাড়িয়া মামুন বেকারীর সামনে হামলার ঘটনা ঘটে।

এসময় স্থানীয় হুগোলবাড়িয়া মল্লার আমিনের ছেলে যুবলীগ কর্মী মোঃ রাজিবকে বিএনপি নেতা দুলুর নির্দেশে মারপিট ও পরে মাথায় গুলি করে হত্যা করা হয়। পরের দিন তার স্বজন কামরুল ইসলাম বাদী হয়ে দুলুকে হুকুমের আসামী করে নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল বেপারী, তার আপন বড় ভাই কাজল বেপারী, কামাল ব্যাপারী ও ছোট ভাই জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারীসহ মোট ৩৩জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। বাদী পক্ষ আদালতে অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিতে না পারায় আদালত অভিযুক্ত সকলকে বেকসুর খালাস দিয়েছেন।

এ ছাড়া ২০০৭ সালে দুলু তার সহকারী শফিকুল ইসলাম ওরফে শফি হুজুরকে সাত পিস ও শহরের হাজরা নাটোরের দিন মুজুর দারু মিয়া (৬৮) কে চার পিস সরকারি ত্রাণের ঢেউ টিন প্রদানের অভিযোগসহ মোট চারটি মামলায় আদালত দুলুসহ সকল অভিযুক্তদের বেকসুর প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর