মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

কাজিপুরে  বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস  পালন  

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

“শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ ( Valuing teacher voices: towards a new social contract for education” )। এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে।
৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস   উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে আলমপুর চৌরাস্তা ঘুরে পরিষদ মিলনায়তনে এসে সমবেত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন কাজিপুর  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  সাবরিন আক্তার।
এ সময় স্বাগতিক বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক।  আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জার  পরিচালনায় বক্তব্য রাখেন ,উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, কাজিপুর মহিলা  কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসেম বাবলু,  মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহীনুর আলম,মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু,   বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,  মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক  মোঃ শাহীন  হোসেন, বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আজিজুর রহমান রাজু  প্রমুখ।এসময়  উপস্থিত ছিলেন    উপজেলার সকলস্তরের  শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন ও প্রতিনিধিগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর