সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার হোসেনাবাদ এলাকায় তিনজন এবং ফারাকপুর গ্রামে একজন নারী রয়েছেন। এই বজ্রপাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে বজ্রসহ বৃষ্টির সময় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার একটি তামাকের ক্ষেতে ১৩ জন কৃষক কাজ করছিলেন। এ সময় বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাত ঘটলে এতে ওই তামাক ক্ষেতে কর্মরত শ্রমিকদের মধ্যে ১০ জন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার হোসেনাবাদ এলাকার মৃত হাউস জোয়ার্দ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), একই এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮) ও মোজাম মালিথার ছেলে তরিকুল ইসলাম (২০।

এই বজ্রপাতে আহতদের মধ্যে সুমন (৩৫), সুবলসহ (২০) চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে প্রায় একই সময় উপজেলার ফারাকপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী জহুরা খাতুন (৪০) বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মারা যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহদুল হাসান তুহিন জানান, বজ্রপাতের ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসার আগেই এক নারীসহ চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর