রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

১৭ নং ওয়ার্ড ইউনিট- বিএনপি সভাপতি জাফর ইকবালের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত

বিশেষ প্রতিনিধিঃ / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচির আলোকে পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ইউনিট এর বিএনপি’র সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে আওয়ামীলীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেকেন্দার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপি’র সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম বাচ্চু,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল বাবুল, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান শফী, সহসভাপতি খোরশেদুল আলম, বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি গুলজার হোসেন লেদু, মহানগর যুবদলের মোঃ আজম, ইউনিট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন রাইফেল, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম মোহাম্মদ আক্কাস, গোলাম মহিউদ্দিন মানিক, মোঃ মনজুর আলম, ডাবলু সরদার, পশ্চিম বাকলিয়া ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, নূরনবী মনু, মোঃ জসিম, মোঃ ওসমান, মোঃ সুলতান ও আরিফুর রহমান তানভীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর