রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুর প্রতিনিধি : ২০০৬ সালের ঐতিহাসিক ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্র সহ পৈশাচিক হত্যাকান্ডের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮অক্টোবর)বিকেলে ঐতিহাসিক আমতলায় জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা হাফিজুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা মো. নুরুন্নবী।

সমাবেশে উপজেলার ৭ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি, সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা
২০০৬ সালের ঐতিহাসিক ২৮অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্র সহ পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িত
আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবী করেন।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩-৮৮৫২৪৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর