মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

শেরপুরের শ্রীবরদীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি মহল্লায় নিহতের বাবার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমানি ওই এলাকার আহিজল হক ওরফে অহি’র মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে একি উপজেলার চককাউরিয়া গ্রামে খলিলুর রহমানের সাথে আসমানির পারিবারিক ভাবে বিবাহ হয়। এরপর থেকে আসমানি তার স্বামী ও মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি গ্রামে বাবার বাড়িতে আসে।

মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যায়। এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের ধর্ণার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর। পুলিশ ঘটনাস্থল থেকেআসমানির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

তবে কি কারণে সে মারা গেছে তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারে না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আসমানির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর