মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে সাড়ে ৬ শ কোটি টাকার যমুনার তীর রক্ষা প্রকল্পের কাজ সমাপ্তির দাবিতে মানববন্ধন 

চৌহালী প্রতিনিধি: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

চৌহালী প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনার ভাঙন কবলিত পশ্চিম তীরে নির্মানাধীন রক্ষা বাঁধ এলাকায়  দফায় দফায় কাজ বন্ধ, সময়ক্ষেপন ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এলাকাবাসির আয়োজনে সৈয়দপুর কবরস্থান যমুনা নদীর পাড়ে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজা।

 

এসময় এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ, এনায়েতপুর থানা নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর উপজেলা কমিটির সহসভাপতি আল মামুন, সমাজ সেবক ওসমান গণি, বসির আহম্মেদ, শিক্ষার্থী আয়শা খাতুন সহ নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় সাড়ে ৬শ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মানে সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারনে বার বার বিলীন হয়ে যাচ্ছে ওই এলাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহন সহ প্রকল্পের অর্থ লুটপাটের সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করা হোক। এ বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেন ছাত্র-জনতা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর