মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৪২শ’ পরিবারের মাঝে ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন

রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ

আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪২শ’
পরিবারের মাঝে ত্রান বিতরন কার্যক্রম মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়।

হংকং সরকারের সহায়তায় ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করছেন এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) ও ওয়ার্ল্ড ভিশন।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ১শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন উপলক্ষে এক
উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

এনএসএস এর নির্বাহী পরিচালক
শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া কার্যালয়ের ম্যানেজার বিপ্লব আইজ্যাক সর্দার।সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম, খায়রুল বাশার বুলবুল, সাবেক সম্পাদক মনিরুজ্জামান সুমন ও নাসির মাহমুদ।

ত্রান কার্যক্রমের আওতায় উপজেলার হলদিয়া, আমতলী সদর, গুলিশাখালী,আরপাঙ্গাশিয়া, চাওড়া, আঠারগাছিয়া, কুকুয়া ইউনিয়ন ও আমতলী পৌরসভার ৫টি ওয়ার্ডের ৪২শ’ পরিবারের প্রত্যেকে ২০ কেজি চাল, মুশুর ডাল ২ কেজি, সবজি তেল ২ লিটার, চিরা ২ কেজি, লবন ৫০০ গ্রাম,

চিনি ৫০০ গ্রাম, মুগডাল ২ কেজি, ছোলা ৩ কেজি, বালতি ১টি,পানির পট ১টি, প্লাস্টিকের মগ ১টি, গোসলের সাবান ৫টি, খাবারস্যালাইন ২০টি, স্যাভলন ৫মিলি, হুইল পাউডার ৫০০ গ্রাম ও
স্যানিটারি প্যাড ২টি প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর